আরডুইনো প্রজেক্ট : ডিজিটাল হার্টবিট কাউন্টার তৈরি
হার্টবিট কাউন্টারের মাধ্যমে হৃদপিন্ড কতবার পালস দিচ্ছে জানতে পারি। অনেক গুরুতর রোগ যেমন বুক ধড়ফড় করা, অনিয়মিত হৃদস্পন্দন হতে শুরু করে অনেক মানসিক সমস্যা থেকে মুক্তির উপায় ও বের করা সম্ভব। কারণ সুস্থ ও নীরোগ দেহের পূর্বশর্ত হচ্ছে সুস্থ হার্ট। আজকে আরডুইনো দিয়ে তেমনি একটি ডিজিটাল হার্টবিট মনিটর তৈরি করা শিখবো। পরিচ্ছেদসমূহ [ আড়াল করুন ] 1 পালস বা হার্টবিট কি 2 বিপি/বিপিএম (BP/BPM) কি? 3 পালস রেট এর স্বাভাবিক মাত্রা কত? 4 পালস/হার্টবিট সেন্সর পরিচিতি 5 পালস সেন্সর তৈরীর তত্ত্ব 6 মূল সেন্সর তৈরী 7 ব্যান্ডপাস ফিল্টার ডিজাইন 8 পিসিবি ডিজাইন 9 পালস মনিটর তৈরি 10 ভিডিও লিঙ্ক 11 পরিশিষ্ট 1:পালস বা হার্টবিট কি হৃদপিন্ড আমাদের শরীর থেকে শিরার সাহায্যে রক্ত সংগ্রহ করে তাকে পরিশুদ্ধ করে আবার তা ধমনীর মাধ্যমে শরীরে ছড়িয়ে দেয়। যখন হৃদপিন্ড রক্ত শোষন করে তখন শরীরে রক্তের প্রবাহ কমে যায় এবং যখন রক্ত পাম্প করে তখন শরীরে রক্তের প্রবাহ বেড়ে যায়। এ জন্যই বুকে স্...